বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তৃতীয় পর্যায়, ৬৮০ পরিবার পেল সহায়তা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   105 বার পঠিত

শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তৃতীয় পর্যায়, ৬৮০ পরিবার পেল সহায়তা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৭ জুন বুধবার বিকেলে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের হান্নান জনসেবা সংঘ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামের ৬৮০টি পরিবারের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়।

একই দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানের মতো গাজীপুরের শ্রীপুরেও এই কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণ, সরকারি সেবার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করা সহজ হবে। এতে সরকারি সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

কার্ডপ্রাপ্ত উপকারভোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নিম্ন ও মধ্যআয়ের মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি উপকারভোগী পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা পাবে। এই অর্থ মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে, যা কোনো মধ্যস্বত্বভোগী বা আর্থিক অনিয়মের সুযোগ রাখে না।

Facebook Comments Box

Posted ৯:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া