শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ময়লার ভাগাড়ে মানুষের মরদেহ উদ্ধার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

শ্রীপুরে ময়লার ভাগাড়ে মানুষের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তালহা স্পিনিং মিলের দক্ষিণ পাশে ময়লার ভাগাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, আজ সকালে ময়লার স্তূপের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মরদেহের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শ্রীপুর মডেল থানা পুলিশ বলেছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মৃত্যুটি হত্যাকাণ্ড কি না বা অন্য কোনো কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মৃত্যুর রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া