শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে হাত-পা ও মুখ বেঁধে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

শ্রীপুরে হাত-পা ও মুখ বেঁধে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে ওয়ার্ড বিএনপির এক নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতরা নগদ ১০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও জমির দলিল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজ ২৬ জুলাই শনিবার ভোর রাত ৩টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় সাবেক ওয়ার্ড বিএনপি সভাপতি আফাজ উদ্দিন মন্ডলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী আফাজ উদ্দিন মন্ডল জানান, ২০-২৫ জনের একদল ডাকাত বাড়ির বাইরে ওয়াশরুমের ছাদ দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে বারান্দার গ্রিলের তালা কেটে দরজা ভেঙে ১০-১৫ জন ডাকাত ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই তারা নিজেদের প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয়। একপর্যায়ে অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে ফেলে। এ সময় অন্য ডাকাতরা বাড়ির চারপাশে দাঁড়িয়ে পাহারা দেয়।

ডাকাতরা গৃহকর্তা আফাজ উদ্দিন মন্ডলের ঘর থেকে জমি বিক্রির নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা, তার বড় ছেলের ঘর থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার এবং ছোট ছেলের ঘর থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ ছাড়া জমির মূল দলিলও নিয়ে যায় তারা।

খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতি, নাকি কোনো পুরনো বিরোধ থেকে ঘটেছে-তা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। খুব শীঘ্রই প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া