শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ৯ কোটি টাকার সড়ক ধস, তদন্তে এলজিইডির ৬ সদস্যের দল

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   63 বার পঠিত

শ্রীপুরে ৯ কোটি টাকার সড়ক ধস, তদন্তে এলজিইডির ৬ সদস্যের দল

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি-দমদমা সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র তিন মাসের মাথায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ৫ কিলোমিটার পাকা সড়কের প্রায় এক কিলোমিটার অংশ ধসে পড়েছে। সড়কটি ধারাবাহিকভাবে পাশের সূতি নদীর দিকে ধসে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ছয় সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রীপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. তৌহিদ আহমেদ জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশের কারিগরি কারণ অনুসন্ধানে এই দল কাজ করছে।

তবে বর্ষা মৌসুম হওয়ায় তাৎক্ষণিকভাবে মেরামত কাজ শুরু করা সম্ভব নয় বলেও জানান তিনি। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালাম ট্রেডার্সকে ২০২১ সালে কাজটি দেওয়া হলেও ২০২৪ সালের পরিবর্তে তা শেষ হয় ২০২৬ সালে। প্রতিষ্ঠানটি বিল উত্তোলন করলেও তাদের জামানতের ১০ শতাংশ অর্থ (প্রায় ১ কোটি টাকা) সংরক্ষিত রয়েছে, যা প্রয়োজনে মেরামতে ব্যবহার করা হবে।

নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এলজিইডির এই প্রকৌশলী।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘সড়কের কাজ শেষ হয়েছে মাত্র কয়েক মাস আগে। হঠাৎ করেই এটি দেবে যেতে শুরু করেছে। প্রতিদিনই অবস্থা খারাপ হচ্ছে। বড় বড় ফাটল দেখা দিয়েছে’। দমদমা গ্রামের বাসিন্দা হুমায়ুন আজাদ বলেন, ‘ভালোভাবে নির্মাণ করা হলে এত দ্রুত এটি দেবে যাওয়ার কথা নয়। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত’।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুস সালাম জানান, সড়কের কিছু অংশ ধসে পড়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করবেন।

Facebook Comments Box

Posted ৩:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া