সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   211 বার পঠিত

সরাইলে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন আহমেদ, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ, সরাইল আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, সরাইল বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মো. তারেক, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো: আনিসুল ইসলাম ঠাকুর, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ (ডি এম দুলাল) বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ।

এছাড়া বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উক্ত সভায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ২ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত উপজেলার ৪১ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ২:৪২ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া