সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ১৯ জুন ২০২৬ | প্রিন্ট | 59 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইয়ামিন হোসেন (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামের সোনা মিয়ার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন হোসেন নোয়াখালী জেলার মাইজদী উপজেলার কেশারপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এমদাদ হোসেনের ছেলে। এমদাদ হোসেন বর্তমানে সরাইলের কুট্টাপাড়া গার্ডের বাড়ি এলাকায় রাকিব মিয়ার বাড়িতে ভাড়া থাকেন এবং সরাইল বিশ্বরোড মোড়ে ব্যবসা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা ইয়ামিনকে খুঁজে না পেয়ে আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের সোনা মিয়ার পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হলে তিনি মৃত বলে নিশ্চিত হন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, “ঘটনাটি সম্পর্কে থানায় কোনো অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।”
Posted ৩:২২ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah