সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   214 বার পঠিত

সরাইলে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া হাজী আজদু মিয়ার বাড়িতে এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মনসুর। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই ক্যাম্পের পরিচালনায় ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ শ্যামল কুমার চৌধুরী ও ডা. মোহাম্মদ জাহিদ হোসেন। এছাড়াও ক্যাম্পে উপস্থিত ছিলেন, সরাইল ডেইরি উন্নয়ন প্রকল্পের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান রিপন, সহ-সভাপতি তৌহিদ উল্লাহ খন্দকার, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জীবন মিয়া ও মহামারী ওয়াসিম প্রমুখ। ক্যাম্পেইনে বিনামূল্যে গবাদিপশু ফ্রি চিকিৎসা ও কৃমিনাশক বিতরণ, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন স্যালাইন, চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৩:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া