নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 201 বার পঠিত
সরাইল উপজেলার শাহবাজপুর এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি নজর মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ২ অক্টোবর দিবাগত রাতে ১৮:৩০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক অভিযুক্ত আসামি নজর মিয়া (৬০), পিতা- মৃত রহিম গার্ড মন্নু মিয়া, শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah