সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ১০টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩০জন আহত : ৬ দাঙ্গাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   181 বার পঠিত

সরাইলে ১০টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩০জন আহত : ৬ দাঙ্গাবাজ আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সিএনজি চালিত অটোরিক্সা থেকে টাকা উঠনোকে কেন্দ্র দু’গোষ্ঠীর সংঘর্ষে উভয়পক্ষের ৩০জন আহত হয়েছে। এসময় পুলিশ সংঘর্ষ স্থল থেকে ৬ দাঙ্গাবাজকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি মুষলধারে বৃষ্টি হওয়ায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙ্গে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা। গতকাল ১ অক্টোবর মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিল।

এ সময় জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০টাকা চায় নয়ন। এতে জুয়েল টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির বিষয়টি মিমাংসা করতে সন্ধ্যায় সালিশে বসে দু;পক্ষের লোকজন। এসময় সালিশের মধ্যেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ ২ অক্টোবর বুুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সকালে তেরকান্দা গ্রামের জুয়েল এবং নয়নের গোষ্ঠীর মধ্যে পুনরায় গন্ডগোল শুরু হওয়ার খবর পায়। ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে ৬ দাঙ্গাবাজকে আটক করি এবং সংঘর্ষ স্থল থেকে কিছু টেট্টা বলমসহ দেশীয় অস্ত্র উদ্ধার করি। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া