নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 202 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সাইদুল ইসলাম নামে ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৪ অক্টোবর শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার হানিফ পাঠানের ছেলে। দুপুরে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইদুল ইসলাম অস্ত্র আইনে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Posted ৩:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah