মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   167 বার পঠিত

সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর গ্রেফতারের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষার্থীরা।

৩১ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের কালীবাড়ি মোড় থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ ভূঁইয়া, খালেদ সাইফুল্লাহ সিরাজী, ইকরামুল মারজান চৌধুরী, মুফতি ইয়াছিন আরাফাত, ইফতিখার জামীল, বেলাল হুসাইন, কাজী খালেদ সাইফুল্লাহ ও মাওলানা কাজী আকরাম প্রমুখ।

মিছিল শেষে শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ করেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৩১ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও নাশকতার মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া