শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের মৃত্যুতে আরিফুর রহমানের শোক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   54 বার পঠিত

সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদের মৃত্যুতে আরিফুর রহমানের শোক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক চিফ হুইপ, সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশিদ আজ ১৮ জুন বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন brahmanbaria2usa.com-এর সম্পাদক ও প্রকাশক আরিফুর রহমান আরিফ।

এক শোকবার্তায় আরিফুর রহমান আরিফ বলেন, “অ্যাডভোকেট হারুন আল রশিদ ছিলেন দেশের বিএনপির রাজনীতির একজন বর্ষীয়ান নেতা এবং ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনের অন্যতম অভিভাবক। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও অবদান দল এবং এলাকার মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অ্যাডভোকেট হারুন আল রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

Posted ৫:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া