শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিআইইউতে ‘সোশ্যাল ইকুইটি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনা সভা

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

সিআইইউতে ‘সোশ্যাল ইকুইটি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনা সভা

নগরের চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘সোশ্যাল ইকুইটি এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন মিশরের দ্য আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রো’র পাবলিক পলিসি এন্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী ডিন ও অধ্যাপক ড. শাহজাহান ভূঁইয়া।

সিআইইউ’র বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা।

অনুষ্ঠানে শিক্ষা, সমাজ এবং উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সমতা ও টেকসইতা নিশ্চিত করার উপর আলোচনা করতে গিয়ে ড. ভুঁইয়া বলেন, সমাজে বিভিন্ন স্তরের মানুষদের মধ্যে ন্যায্যতা ও সুযোগের সমতা বজায় রাখলে টেকসই উন্নয়নের পথ সুগম হয়। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা জরুরি। কীভাবে শিক্ষার মাধ্যমে সমাজে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব এবং তরুণ প্রজন্মকে এই লক্ষ্যে যুক্ত করা যায় সেটা নিয়েও বিস্তর আলোচনা করেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। অনুষ্ঠান শেষে মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর এবং মতামতের মাধ্যমে নিজেদের ভাবনা তুলে ধরেন।

প্রসঙ্গত: চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি সবসময় এমন উদ্যোগকে উৎসাহিত করে যা শিক্ষার্থীদের শুধু পেশাগত নয়, সামাজিক ও নৈতিক দায়িত্ববোধেও উদ্বুদ্ধ করে এবং ভবিষ্যতেও এমন জ্ঞানভিত্তিক আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ।

Facebook Comments Box

Posted ৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া