শনিবার ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর নোয়াখালী সমিতির মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত

সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর নোয়াখালী সমিতির মতবিনিময় সভা

সৌদি আরবের জেদ্দায় নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বৃহত্তর নোয়াখালী সমিতি। সভায় নোয়াখালীকে বিভাগ ঘোষণা এবং প্রবাসীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন সমিতির নেতারা।

হারুনুর রশিদ আজাদ পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালে তাঁর আগমন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হারুনুর রশিদ আজাদ। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সৌদি–বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আবদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, ইউছুফ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সমিতির নেতারা নোয়াখালীকে বিভাগ ঘোষণার পাশাপাশি প্রবাসীদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান। এ ছাড়া নোয়াখালীর উন্নয়ন ও প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তাঁরা।

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া