শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরে গোসল করতে নেমে নিখোঁজ কাপাসিয়ার যুবক

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

হাওরে গোসল করতে নেমে নিখোঁজ কাপাসিয়ার যুবক

গাজীপুরের কাপাসিয়া থেকে কিশোরগঞ্জের নিকলী-মিঠামইন-ইটনা হাওর এলাকায় বেড়াতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন সফিকুল ইসলাম টুলু (৪২) নামে এক যুবক। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কান্দানিয়া এলাকার ৩২ জন বন্ধু মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জের নিকলী-মিঠামইন হাওর এলাকায় বেড়াতে যান। পরে নিকলী ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে হাওরের ভেতরে যাওয়ার সময় ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়।

এ সময় সফিকুল ইসলাম টুলুসহ তিন বন্ধু গোসলের জন্য হাওরের পানিতে ঝাঁপ দেন। তাদের মধ্যে আনোয়ার ও হাফিজুল নিরাপদে নৌকায় ফিরে এলেও টুলু গভীর পানিতে তলিয়ে যান এবং আর ভেসে ওঠেননি।

নৌকার মাঝি ও সঙ্গে থাকা অন্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ টুলুর কোনো খোঁজ মেলেনি।

স্বজনরা জানান, প্রায় আট মাস আগে টুলুর স্ত্রী মারা যান। তার দুটি সন্তান রয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া