শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫,১৬ ও ১৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ স্মরণোৎসব

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

১৫,১৬ ও ১৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ স্মরণোৎসব

কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উদ্যোগে সোনালী কাবিন পদক-২০২৫ ঘোষণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এর উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক কবি লিটন হোসাইন জিহাদ প্রমুখ।

এসময় জানানো হয়, বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৫,১৬ ও ১৭ ফেব্রুয়ারি স্মরণ উৎসব অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী অনুষ্ঠানে সমাপনী দিনে প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হবে।

এছাড়াও তিন দিনব্যাপী স্মরণ উৎসবে ১৫ ফেব্রুয়ারি সকালে কবির কবরে সুরা ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল। বিকাল ৩টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও কবিতাপাঠ। উৎসবে বইমেলা, কারুপণ্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ ও বিশিষ্ট কবি-সাহিত্যিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া