অনলাইন ডেস্ক | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | 72 বার পঠিত
বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার তারিখ আগামী ২২ আগস্ট নির্ধারণ করেছে। ৭ জুলাই (মঙ্গলবার) বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ৬ জুলাই অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২২ আগস্ট ২০২৬, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল প্রার্থীকে নির্ধারিত ওয়েব লিংক bar.teletalk.com.bd-এ প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ বা প্রোফাইল সাবমিট করতে হবে। অন্যথায় তাদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে না।
এছাড়া পরীক্ষা-বিধি অনুযায়ী এনরোলমেন্ট লিখিত পরীক্ষার রি-অ্যাপিয়ার প্রার্থীদের অনলাইন আবেদন, ফি পরিশোধ এবং নিয়মিত প্রার্থীদের প্রোফাইল সাবমিট-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুন অনুষ্ঠিত আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।
Posted ৬:০০ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah