বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ দফা বাস্তবায়নে কসবায় বিএনপির লিফলেট বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত

৩১ দফা বাস্তবায়নে কসবায় বিএনপির লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নে লিফলেট বিতরণ ও এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই রবিবার বিকেল ৫টায় ঈশান নগর চৌরাস্তা মোড়ে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। তিনি বলেন, দেশের এই সংকটময় সময়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মেহারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ভূঁইয়া সাজু।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হোদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটন, কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন এবং কসবা উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল।

লিফলেট বিতরণ শেষে বিএনপির নেতৃবৃন্দ জনগণের কাছে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া