শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ লাখ টাকার সিগারেট ও মোবাইল সেট উদ্ধার

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   183 বার পঠিত

৬০ লাখ টাকার সিগারেট ও মোবাইল সেট উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৫৯ লাখ ৯৫ হাজার টাকার সিগারেট ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ১৮ জুলাই শুক্রবার ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪৪ এর তিনজন যাত্রীর কাছে এসব পণ্য পাওয়া যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় রাত সাড়ে ৯টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ৩ যাত্রীকে তল্লাশি করে।

যাত্রীরা হলেন- হাটহাজারীর মোহাম্মদ শাহ্ আলম ও মো. আরফান এবং জোরারগঞ্জের আশরাফুল ইসলাম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৯ লাখ ৯৫ হাজার টাকার ৫৭০ কার্টুন বিদেশি সিগারেট এবং ৪০ লাখ টাকার ৩০টি মোবাইল ফোন।

তিনি জানান, আমদানি নিষিদ্ধ পণ্য হওয়ায় সিগারেট আটক এবং ব্যাগেজ রুলসের অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোন ডিএম মূলে আটক করা হয়। তারা ফ্রিকোয়েন্টলি ব্যাগেজ পার্টির পণ্য পরিবহন করেন।

তিন যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অনুরূপ ঘটনায় মামলার আশ্রয় নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ৫:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া