রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭নং তালশহর পূর্ব ইউনিয়নে কৃষক দলের বৃক্ষরোপণ

দুলাল মিয়া :   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   70 বার পঠিত

৭নং তালশহর পূর্ব ইউনিয়নে কৃষক দলের বৃক্ষরোপণ

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে দেশব্যাপী একযোগে ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ এবং সঞ্চালনা করেন ৭নং তালশহর পূর্ব ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাবেদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইমরান হোসেন রনি, সদস্য সচিব মো. মামুন, ৭নং তালশহর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ইসহাক মিয়া, সহ-সভাপতি মো. মলাই মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নান্নু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলী, ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন, ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. কুদ্দুছ মিয়া এবং ৪নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. বাবুল মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ১২:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া