বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   137 বার পঠিত

কসবায় অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফাইল ছবি

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান মানিক (৪৭)। তাকে আজ ২৫ মার্চ মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে এদিন ভোররাতে আকছিনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কসবা থানা পুলিশ। তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত বছরের নভেম্বরে ছাত্রদল নেতার দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, ৫ আগস্ট পরবর্তী সময়ে উপজেলার অধিকাংশ আওয়ামী লীগ নেতা হামলা-মামলার ভয়ে আত্মগোপনে চলে যায়। এর মধ্যে আত্মগোপনে থাকা ডজন খানেক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন ডেভিল হান্ট অভিযানে। ছাইদুর রহমান মানিকও দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কিছুদিন ধরে বাড়িতে থাকছেন এমন অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গত নভেম্বর মাসে কুটি ইউনিয়ন ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম ইমুর দায়ের করা মামলাসহ দুটি মামলার তালিকাভুক্ত আসামি ছিলো ছাইদুর রহমান মানিক।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ছাইদুর রহমান মানিক আত্মগোপনে ছিলেন। ইদানিং তিনি এলাকায় অবস্থান করছেন এবং ২৬ মার্চকে কেন্দ্র করে পাঁচ শতাধিক লোকজন নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন এমন সংবাদে তার অবস্থান আমরা নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া