বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা উপজেলা বিএনপির ইফতার মাহফিল

মো. বিল্লাল সরকার   |   শুক্রবার, ২৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

কসবা উপজেলা বিএনপির ইফতার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মার্চ শুক্রবার সন্ধ্যায় কসবা মহিলা ডিগ্রী কলেজ মাঠে চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের পক্ষ থেকে কসবা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা।

কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, জেলা বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল হোসেন চপল প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
অনুষ্ঠানে কসবা উপজেলা, পৌর ও ১০টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড শাখা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া