নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’- শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা এলাকায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল খাটিহাতা জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে থেকে খাটিহাতা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসারিয়া ঈদগাহ সামনে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হাজী আব্দুর রহমান, হোসেন মিয়া, খাটিহাতা জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মুহতামিম আবু বক্কর বেড়তলী, মাওলানা লিয়াকত আলি প্রমুখ।
Posted ৪:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah