বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় অটোচালকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল

মো. বিল্লাল সরকার   |   শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   130 বার পঠিত

কসবায় অটোচালকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অটোচালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও মৌন মিছিল করেছে কসবা অটো শ্রমিক ইউনিয়ন। আজ ১১ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর কসবা পৌর সুপার মার্কেট চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী অটোচালকদের কাছ থেকে প্রতিনিয়ত একটি চিহ্নিত মহল অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এতে চালকদের দৈনন্দিন আয়-রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, সাধারণ শ্রমজীবী মানুষ হিসেবে তারা প্রতিদিন জীবিকার জন্য পরিশ্রম করছেন, সেখানে এই ধরনের চাঁদাবাজি সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।

মানববন্ধনের সময় একটি প্রভাবশালী পক্ষ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এতে কর্মসূচিতে অংশ নেওয়া চালক ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে আয়োজকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করার চেষ্টা করেন।

কসবা অটো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, তারা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছেন। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Facebook Comments Box

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া