বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

মোঃ বিল্লাল সরকার   |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ ১৬ এপ্রিল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তারা দুইজন বাড়ির পাশে একটি ডোবা থেকে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ করছিল। মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় মোটর থেকে বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবুল খায়ের ও জাকারিয়া। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৪:২৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া