বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

মোঃ বিল্লাল সরকার   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   212 বার পঠিত

কসবায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ফ্ল্যাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান।

মেলা উদ্বোধন শেষে কৃষি ভিত্তিক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কসবা পৌর বিএনপি সভাপতি মো. শরিফুল ইসলাম ভুইয়া, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন প্রমুখ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ১২টি ষ্টল বসেছে। বিকালে মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া