বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা থানায় আত্মসমর্পণ করলো খুনের আসামি

মোঃ বিল্লাল সরকার   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   165 বার পঠিত

কসবা থানায় আত্মসমর্পণ করলো খুনের আসামি

এক খুনের আসামি কসবা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। গতকাল ৭ মে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় এসে তিনি ধরা দেন। আত্মসমর্পণকারী মো. ইমন (২০) গাজীপুর জেলার টঙ্গী থানার পশ্চিমপাড়া টিএনটি এলাকার আকবর আলীর ছেলে।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, ইমন একটি হত্যা মামলার আসামি। এপ্রিল মাসের ২০ তারিখ টঙ্গী পূর্ব থানা এলাকায় হত্যা করে পালিয়ে যায় সে। ২০ তারিখের পর থেকে ট্রেনে করে ইমন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়।

তিনি আরো জানান, ট্রেনে ট্রেনে ঘুরে ক্লান্ত হয়ে যান ইমন। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে আত্মসমর্পণ করেন ইমন। পরে টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করে বিষয়টির সত্যতা পাওয়া যায়।

এ সময় সে হতাশাগ্রস্ত ছিল। আজ ৮ মে বৃহস্পতিবার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে ইমনকে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া