বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ

মোঃ বিল্লাল সরকার   |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   116 বার পঠিত

কসবায় প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ

আজ ১৩ মে মঙ্গলবার দুপুরে বড় পরিসরের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার পুরাতন বাজার এলাকায়। স্থানীয় প্রশাসন ফুটপাতে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করে।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। উচ্ছেদ অভিযানে সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান নাহিদ, কসবা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের এবং সেনা সদস্যরা। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা জনগণের চলাচলের জন্য ফুটপাত উচ্ছেদ উদ্যোগকে স্বাগত জানান।

দোকানদারের দাবি, দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনের ভরণপোষণ ফুটপাতের এ দোকান থেকেই চলছিল। হঠাৎ করে উচ্ছেদ হওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন।

প্রশানের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে পৌরসভার শৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনায় নেওয়ার কথাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।

Facebook Comments Box

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া