শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে সড়কে দুই বাসের প্রতিযোগিতা, ডিভাইডারে উঠল পড়লো বাস

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   204 বার পঠিত

শ্রীপুরে সড়কে দুই বাসের প্রতিযোগিতা, ডিভাইডারে উঠল পড়লো বাস

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাকওয়া পরিবহনের একটি বাস অন্য একটি বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায় বাস। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ ১৮ জুলাই শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌর এলাকার আনসার রোড ও ২ নম্বর সি অ্যান্ড বি মোড়ের মাঝামাঝি (শ্রীপুর টেক্সটাইল মিলস সংলগ্ন) স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ সকালে সাড়ে দশটার দিকে আমি ও কয়েকজন যাত্রী মাওনাগামী বাসের জন্য অপেক্ষা করছিলাম। তখন তাকওয়া পরিবহনের একটি বাস আসলে আমরা যাওয়ার সিগনাল দিলেও বাসটি আমাদেরকে না দেখে পাশে থাকা আরেকটি বাসের সাথে পাল্লা দিতে শুরু করে। আমি তখন পাল্লা দেওয়ার ভিডিও করছিলাম। একপর্যায়ে বাসটি সড়কের ডিভাইডারে উঠে যায়। এ ঘটনায় দু’জন আহত হন। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ২:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া