শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত

ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষের (বয়স আনুমানিক ৫৫) মৃত্যু হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি কয়েকদিন ধরে বড়হরন বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। বৃহস্পতিবার রাতের দিকে হঠাৎ করে রেললাইনের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মিয়া দ্রুত তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করেন। কিন্তু রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাস বলেন, লোকটিকে ৪-৫ দিন ধরে বাজারে দেখা যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসতর্ক মুহূর্তে রেললাইনে ওঠায় চলন্ত ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। তাকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ৩:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া