শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হেব : রুমিন ফারহানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত

ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হেব : রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার রুমিন ফারহানা টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করার আহ্বান জানিয়েছেন। অনেক টালবাহানা আপনারা করছেন। আর টালবাহানা করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন হবে। এই নির্বাচনে সবার ভালোবাসার ভোটে বিএনপি নির্বাচিত হবে।

আজ ১৮ জুলাই শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূতি পালনে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় তিনি বলেন, এই দলকে (বিএনপি) যদি আপনারা মনে করেন আটকে রাখতে পারবেন, তাহলে সারা জীবনের সবচেয়ে বেশি ভুল করতেছেন। শেখ হাসিনা পারে নাই। শত-শত গুম, হাজার-হাজার হত্যা, লাখ-লাখ মামলা দিয়েও আমাদের ঘরে আটকে রাখতে পারে নাই। সুতরাং ভালোই ভালোই বলব, মানুষের ভোটের ক্ষমতা মানুষকে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সে-ই সরকার গঠন করবে, মানুষ যাকে ভোট দেবে সে-ই প্রধানমন্ত্রী হবে। মানুষ যাকে ভোট দেবে সে-ই এমপি হবে।

Facebook Comments Box

Posted ৪:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া