শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ঘণ্টার ব্যবধানে গাজীপুরে দুইজনকে হত্যা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   117 বার পঠিত

তিন ঘণ্টার ব্যবধানে গাজীপুরে দুইজনকে হত্যা

প্রতিকী ছবি

গাজীপুরে তিন ঘণ্টার ব্যবধানে দু’জনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন স্কুলের দপ্তরি এবং অপরজন এক কারখানার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন – কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া গ্রামের আরিফ হোসেন (৩২)। তিনি স্থানীয় ইউসুফ আলী ভুইয়া উচ্চবিদ্যালয়ের দপ্তরি ছিলেন। অপরজন টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ী এলাকার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৪৮)। তিনি আমবাগ এলাকায় গাজীপুর ফিড মিলের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমবাগ আতাউর মার্কেট এলাকায় মাসুদ রানার পাঁচ তালা ভবনের চার তালার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। আজ ২০ জুলাই রবিবার সকালে গ্রামের বাড়ি থেকে পরিবারের লোকজন মোবাইলে ফোন করলে রফিকুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি। পরে তার অফিসের লোকজন ও পরিচিত ব্যক্তিদের কল করে বিষয়টি জানানো হয়।

এরপর বিকেল ৫ টার দিকে সহকর্মীরা রফিকুল ইসলামের ভাড়া বাসায় গিয়ে তার ফ্ল্যাট বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। এ সময় তালা ভেঙে ভেতরে ঢুকে ফ্ল্যাটের ভেতর রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে দিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে যে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল চলাকালীন সময়ে দপ্তরি আরিফ হোসেন স্কুলের বাইরে যান। বাইরে যাওয়ার পর স্কুল গেটের কাছে একটি দোকানে বসা ছিলেন তিনি। এ সময় হঠাৎ পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, পূর্ব বিরোধের জেরে সিএনজি চালকের ছুরিকাঘাতে আরিফ হোসেন নিহত হয়েছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:২৬ অপরাহ্ণ | রবিবার, ২০ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া