সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | 213 বার পঠিত
বাংলাদেশের গর্ব ও সাহসিকতার প্রতীক বাঘ সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে আগামীকাল ২৬ জুলাই ২০২৫ শনিবার ভোর সাড়ে ৫টায় ঢাকার হাতিরঝিলে “প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫” শীর্ষক মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে : ভোর ৫টায় টাইগার রান প্রাক-প্রস্তুতি, ভোর সাড়ে ৫টায় টাইগার রান প্রতিযোগিতা (হাতিরঝিল অ্যাস্ফিথিয়েটার প্রাঙ্গণ), সকাল ৮টায় হাতিরঝিল অ্যাস্ফিথিয়েটারে অতিথিবৃন্দের শুভেচ্ছা বক্তব্য ও বিজয়ীদের পুরস্কার প্রদান, সকাল ৯টায় র্যাফেল ড্র এবং সমাপনী।
উক্ত প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বিপন্ন বাংলার বাঘ এবং এর আবাসস্থল প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি। প্রতিযোগিতা শেষে সকাল ৮টায় হাতিরঝিলের অ্যাস্ফিথিয়েটারে পুরস্কার প্রদান করা হবে। বাংলার বিপন্ন বাঘ সংরক্ষণে অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
এই গুরুতর সমস্যা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেটের টাইটেল স্পন্সরশিপে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’ শীর্ষক এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে। আয়োজনে সহযোগিতা করছে সেফ এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব।
ইভেন্টের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইমপ্রেস ওয়্যার লিমিটেড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ অ্যাথলেটিক ফাউন্ডেশন, পোলার, আকিজ মোটরস, লিমিটলেস সল্যুশন, আড়াল সি ক্রুজ, সুন্দরী ইকো রিসোর্ট এবং ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই ও রেডিও ভূমি।
উল্লেখ্য : ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এই দিবস পালনের ঘোষণা দেয়া হয়।
Posted ৫:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah