শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বগি রেখে চলে গেল কক্সবাজার এক্সপ্রেস

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   শনিবার, ২৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   154 বার পঠিত

বগি রেখে চলে গেল কক্সবাজার এক্সপ্রেস

ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটি ওই স্থানে বগি রেখেই ছেড়ে এসেছে। আজ ২৬ জুলাই শনিবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার বোয়ালখালী গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগনাল এলাকায় এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর জানিয়েছেন, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বিকেল সোয়া ৩টার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।

তবে বাহির সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটির কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিচ্ছিন্ন বগিটি রেল লাইনে রেখে এবং বগিতে থাকা যাত্রীদের অন্য বগিতে নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে আসে। বর্তমানে চট্টগ্রাম স্টেশনে রয়েছে ট্রেনটি। নতুন আরেকটি বগি লাগিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আরেকটা বগি সংযোজন করতে কিছুটা সময় লাগছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে আসে।

এদিকে, কক্সবাজার রেললাইনে বগি আটকে থাকায় বর্তমানে এই রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। এতে বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ও দোহাজারীগামী ফার্নেস অয়েলবাহী ওয়াগন ট্রেনও আটকে গেছে। রেললাইন থেকে বগিটি সরিয়ে নিতে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে বলে জানিয়েছেন গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক।

Facebook Comments Box

Posted ১:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া