রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে রাজস্ব প্রবৃদ্ধি ৩৯৭ কোটি টাকা বেড়েছে

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

চট্টগ্রাম বন্দরে রাজস্ব প্রবৃদ্ধি ৩৯৭ কোটি টাকা বেড়েছে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৩৯৭ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় ছিল ৪ হাজার ৮৩০ কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে হয়েছে ৫ হাজার ২২৭ কোটি টাকা। আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২২ শতাংশ। আজ ২৯ জুলাই মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ে খরচ হয়েছে ২১১৪ কোটি ও ২৩১৪ কোটি টাকা। আলোচ্য বছরগুলোতে রাজস্ব উদ্বৃত্ত আয় ছিল যথাক্রমে ২৭১৫ কোটি টাকা ও ২৯১২ কোটি টাকা।

গত ৫ বছরে সরকারি কোষাগারে বেসরকারি খাত ৭ হাজার ২০৩ কোটি টাকা দিয়েছে। যার মধ্যে করপোরেট কর ৩ হাজার ৫৯ কোটি টাকা, সিপিএ আয়ের ওপর ভ্যাট ২ হাজার ৫৬৪ কোটি টাকা, ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট ৫৯৯ কোটি টাকা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর ৪৩৮ কোটি টাকা ও নন ট্যাক্স রেভিনিউ ৫৪০ কোটি টাকা।

Facebook Comments Box

Posted ২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া