রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ০১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   129 বার পঠিত

কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে। আজ ১ আগস্ট শুক্রবার সকালে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল।

নিহতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার নূরে আলমের ছেলে মাহিন এবং ময়মনসিংহ জেলার বাসিন্দা বায়েজিদ হোসেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে পাঁচ বন্ধু উপজেলার পাঁচুয়া গ্রামে শাপলা তুলতে গিয়ে একটি নৌকায় ওঠেন। একপর্যায়ে নৌকাটি উল্টে গেলে সবাই পানিতে পড়ে যান। ঘটনাস্থলেই বায়েজিদ ডুবে মারা যান। অপর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিলের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচুয়া বিলে একটি ছোট নৌকায় পাঁচজন শাপলা ফুল দেখতে গিয়েছিলেন। এ সময় নৌকাটি ডুবে গেলে স্থানীয়রা ছুটে এসে বায়েজিদকে মৃত অবস্থায় এবং মাহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ৯:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া