ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 220 বার পঠিত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানা সূত্রে জানা যায়, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন বাজারে নকল বিড়ি সরবরাহ করে আসছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে হাটহাজারীর সরকারহাট বাজারে অভিযান চালিয়ে ৭৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মইনুদ্দিন নাঈম, মো. মতিন ও আবু বক্কর।
তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ)/২৫(ডি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর: ২০(৭)২৫। ৩১ জুলাই বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুহম্মদ কাওসার হোসেন বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতার করা হয়েছে। নকল ও ভেজালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
Posted ৯:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah