নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ | প্রিন্ট | 482 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ ২ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বিল্লাল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ এ. কে এম কামরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক এডঃ মফিজুর রহমান বাবুল, সাবেক সভাপতি এডঃ ওসমান গনি, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান রকি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল আলম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত স্বাম্য, অতিরিক্ত পিপি এডঃ নাজমুল হোসেনসহ অনন্য আইনজীবী ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
ম্যুরালটি নির্মাণ কাজের বাস্তবায়ন করবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।
Posted ৫:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah