সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 116 বার পঠিত
‘ক্রীড়াই হোক পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” বাস্তবায়ন উপলক্ষে ব্যাডমিন্টন, কাবাডি, দাবা ও সাঁতার (বালক-বালিকা) প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইনডোর স্টেডিয়াম এবং উপজেলা পরিষদ কমপ্লেক্স পুকুরে এ আয়োজনের উদ্বোধন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. নূরুল মাহমুদ ভূঁইয়া, আইসিটি অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইভেন্টের সদস্য সচিব মোহাম্মদ মুসলে উদ্দিন, ইউএনও’র সিও ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. সোহাগ, ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আকবর আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মনির্ভর হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ আয়োজন বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া।
উক্ত ইভেন্ট পরিচালনায় ছিলেন ফেরদৌস রহমান (সাব্বির), আকাশ।
Posted ২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah