শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা একজনের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   95 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা একজনের মৃত্যু

প্রতীকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে মিজান মিয়া (৬৩) নামে এক কুলির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (০৫ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের পাশে পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া জেলা শহরের উত্তর পুনিয়াউট এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কুলির কাজ করতেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, সন্ধ্যায় স্টেশন থেকে বাড়ি ফেরার পথে পুনিয়াউট রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মিজান মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া