নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 246 বার পঠিত
সরাইল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা প্রেসক্লাব এর কার্যকারী কমিটির নির্বাচন-২০২৪ এ সভাপতি পদে দৈনিক “সকালের সময়” উপজেলা প্রতিনিধি শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক “আমাদের সময়” উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে “দৈনিক অগ্রসর” উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ফয়জুল কবির ও যুগ্ম-সম্পাদক পদে “দৈনিক কালবেলা” উপজেলা প্রতিনিধি নারায়ণ চক্রবর্তী নির্বাচিত হন।
গতকাল ৩০ জুলাই মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সরাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ।
এদিকে “অর্থ সম্পাদক” পদে দৈনিক “কালের ছবি” স্টাফ রিপোর্টার আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক “এশিয়ান টেলিভিশন” উপজেলা প্রতিনিধি আল মামুন খান, দপ্তর ও প্রচার সম্পাদক পদে “দৈনিক দেশের কন্ঠ” উপজেলা প্রতিনিধি মোঃ শরীফ বক্স, কার্যকারী সদস্য- ১ দৈনিক “যায়যায় কাল” উপজেলা প্রতিনিধি পারভেজ আলম ও কার্যকারী সদস্য- ২ দৈনিক “বাংলাদেশ বুলেটিন” উপজেলা প্রতিনিধি মোঃ রিমন খানসহ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ১৭ জন ভোটারের মধ্যে ১৭টি ভোট কাস্ট হয়। এতে সভাপতি পদে শরীফ উদ্দিন ৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান পান ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আলমগীর মিয়া ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উপজেলা প্রেসক্লাবের এ উৎসবমুখর নির্বাচন পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, সাংবাদিক মোহাম্মদ আলী মাষ্টার, সাংবাদিক বদর উদ্দিন বদু, সাংবাদিক মাহবুব খান বাবুল, সাংবাদিক মাসুদ, সাংবাদিক আব্দুল আওয়াল খান, সাংবাদিক আব্দুল মমিন, ঠিকাদার সেলু খন্দকার, রফিকুল ইসলাম প্রমুখ।
Posted ২:২৩ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah