মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   99 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের লেকচার থিয়েটার (এলটি) রুমে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ও সাহিত্য একাডেমির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিশিষ্ট লেখক মো. আবু সাঈদ।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী।

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি কবি ও মুক্তিযুদ্ধ গবেষক জয়দুল হোসেন।

শুভেচ্ছা বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত, শহীদ বুদ্ধিজীবী লুৎফুর রহমানের পরিবারের সদস্য অ্যাডভোকেট মো. আহম্মাদুন নবী রানা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. শামসুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল-আমীন শাহীন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় অধ্যাপক লুৎফুর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালের ২৭ নভেম্বর তাকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ১১ দিন কারাবাসের পর ৬ ডিসেম্বর তাকে এবং আরও ৩৬ জনকে কারাগার থেকে বের করে শহরের কুরুলিয়া নদীর কাউতলী বধ্যভূমিতে হত্যা করা হয়।

বক্তারা আরও বলেন, শহীদ লুৎফুর রহমানের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া