শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসন, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

একইসঙ্গে জাতীয়তাবাদী শ্রমিক দল, রিকশা ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)সহ বিভিন্ন শ্রমিক সংগঠন লাল পতাকা হাতে বৃষ্টি উপেক্ষা করে পৃথক পৃথক র‌্যালি বের করে শহরের ট্যাংকের পাড়, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থান থেকে।

র‌্যালি শেষে পৌর কমিউনিটি সেন্টার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত পথসভায় শ্রমিক নেতারা ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং বৈষম্য দূর করার দাবি জানান। বক্তারা বলেন, শ্রমিকদের ঘামেই দেশের উন্নয়ন সম্ভব, তাই তাদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

পৃথক পৃথক ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন এবং জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া