শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যান্ডকাফসহ দুই আসামির পলায়ন, একজন আটক

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   43 বার পঠিত

হ্যান্ডকাফসহ দুই আসামির পলায়ন, একজন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হ্যান্ডকাফসহ মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক আসামিরা হলেন- বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের সিংগারবিল গ্রামের সজল মিয়া (২৮) ও শাহীন মিয়া (২৯)। এদের মধ্যে সজলকে একই দিন বিকেলে শহরের নয়নপুরের হাসিনাবাগ এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ সজল ও শাহীনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর থানার দুই কনস্টেবল আসামিদের একটি গাড়িতে করে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসেন। বিকেল সোয়া ৩টার দিকে আদালত চত্বরে পৌঁছে গাড়ি থেকে নামানোর সময় দুই আসামি কৌশলে হাতকড়াসহ পালিয়ে যায়।

পালানোর সময় নদীর পাড় দিয়ে দৌড়ে যাওয়ার পথে স্থানীয়রা ধাওয়া করে হাসিনাবাগ এলাকা থেকে সজলকে আটক করেন এবং পুলিশে খবর দেন। অন্য আসামি শাহীন পানিতে ঝাঁপ দিয়ে কুরুলিয়া খাল পার হয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আটক সজলকে ডিবি পুলিশের কাছে সোপর্দ করেন।

বাঞ্ছারামপুর থানার ওসি মোহাম্মদ ইয়াছিন জানান, গ্রেফতার দুই আসামিকে আদালতে আনার সময় তারা কৌশলে পালিয়ে যায়। তবে একজনকে আটক করা হয়েছে এবং অপরজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া