বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের উদ্যোগে সরাইলে মহান মে দিবস পালিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   116 বার পঠিত

গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের উদ্যোগে সরাইলে মহান মে দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি হাসপাতাল মোড় হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সরাইল অন্নদা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল পাঠান এবং বাংলাদেশ জাসদের সভাপতি জাফর আহমেদ আকসির।

পথসভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির সভাপতি দেবদাস সিংহ রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক শাহ সোহাগ, বিপ্লবী কমিউনিস্ট লীগের আহ্বায়ক আব্দুস ছোবান মাখন, ন্যাপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন এবং উদীচী সরাইল শাখার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা এ সময় শ্রমিকদের অধিকার নিশ্চিত করার দাবি জানান এবং যুক্তরাষ্ট্রের সাথে থাকা “গোলামী চুক্তি” বাতিলের আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ১:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া