মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্ত, বিচার ও পরিবারের সহায়তায় সরকারের জরুরি হস্তক্ষেপ চায় বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন

লিবিয়ায় অপহরণের পর নিহত আলমগীরের মরদেহ দ্রুত দেশে ফেরানোর দাবি বিএমএফের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

লিবিয়ায় অপহরণের পর নিহত আলমগীরের মরদেহ দ্রুত দেশে ফেরানোর দাবি বিএমএফের

লিবিয়ায় অপহরণের শিকার হয়ে নিহত নওগাঁর প্রবাসী শ্রমিক আলমগীর হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ)। একই সঙ্গে সংগঠনটি এ ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

সোমবার এক বিবৃতিতে বিএমএফ জানায়, নওগাঁ জেলার মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন (৪৫) প্রায় সাত বছর ধরে লিবিয়ায় কর্মরত ছিলেন। গত ২৮ মার্চ ত্রিপোলীর তাজুরা এলাকায় কর্মরত অবস্থায় পুলিশের পোশাক পরিহিত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তাকে অপহরণ করে নিয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে উদ্ধার হওয়া বাংলাদেশি জিম্মিদের মাধ্যমে জানা যায়, মুক্তিপণের অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় তাকে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিএমএফের মতে, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছিলেন। তার এমন মর্মান্তিক পরিণতি শুধু পরিবারের জন্য নয়, সমগ্র প্রবাসী বাংলাদেশি সমাজের জন্যও অত্যন্ত বেদনাদায়ক।

সংগঠনটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি কয়েকটি দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— মরদেহ দ্রুত শনাক্ত, উদ্ধার ও দেশে পাঠানোর কার্যকর উদ্যোগ গ্রহণ, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিবারকে নিয়মিত অগ্রগতির তথ্য জানানো, অপহরণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ এবং নিহতের পরিবারকে প্রয়োজনীয় আইনি, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান।

এ ছাড়া লিবিয়াসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বিএমএফ আশা প্রকাশ করে, সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে নিহত আলমগীর হোসেনের মরদেহ দেশে ফিরিয়ে এনে তার পরিবারকে শেষবারের মতো প্রিয়জনকে দেখার সুযোগ করে দেওয়া হবে।

সংগঠনটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুম আলমগীর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেছে।

Facebook Comments Box

Posted ৫:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া