বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খনন প্রকল্প স্থগিত, এলাকাবাসীর তীব্র অসন্তোষ

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   68 বার পঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খনন প্রকল্প স্থগিত, এলাকাবাসীর তীব্র অসন্তোষ

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর ও রাজেন্দ্রপুর এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুটি খাল পুনঃখননের উদ্বোধন করা হলেও ১০ দিন পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি। স্থানীয়দের অভিযোগ, পারুলি নামের যে জলাশয়টি খননের আওতায় আনা হয়েছে, সেটি আসলে একটি নদী। অথচ প্রকল্পে সেটিকে খাল দেখিয়ে পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা একপ্রকার প্রতারণা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়। প্রায় ৩ কিলোমিটার অংশ পুনঃখননের পরিকল্পনা থাকলেও উদ্বোধনের পরপরই ভারী বৃষ্টিতে খালের পানি উপচে ফসলি জমি তলিয়ে যায়। এরপর থেকে কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পারুলি জলাশয়টি দীর্ঘদিন ধরে তাদের কাছে নদী হিসেবে পরিচিত। এর প্রস্থ ও গভীরতা তুলনামূলক বেশি হওয়ায় খনন কাজ জটিল হয়ে পড়েছে। অথচ প্রকল্পে সেটিকে খাল দেখানো হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তারা বলেন, পারুলি খননের চেয়ে পাশের রান্দুনী খালটি খনন করা বেশি জরুরি, যা দীর্ঘদিন অবহেলায় পড়ে আছে এবং দখল-ভরাটের কারণে বিলীন হওয়ার পথে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পারুলি নদীর গভীরতা বেশি হওয়ায় তাদের সক্ষমতার মধ্যে এ কাজ করা সম্ভব নয়। এ কারণে পুরো প্রকল্পটি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং বিকল্প কোনো খাল খোঁজা হচ্ছে।

এলাকাবাসী প্রকল্পের এই অনিয়ম ও অস্বচ্ছতার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া