বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরুজালীর মাষ্টার পাড়ায় অভিযান, মাদক ডিলার নাজিম খলিফা বাবাসহ আটক

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   77 বার পঠিত

পিরুজালীর মাষ্টার পাড়ায় অভিযান, মাদক ডিলার নাজিম খলিফা বাবাসহ আটক

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাজিম খলিফা ও তার বাবাসহ একাধিক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাষ্টার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাজিম খলিফা ও তার বাবা সহ কয়েকজনকে মাদকদ্রব্য ও বিক্রির সরঞ্জামসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিম খলিফা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে স্থানীয়দের একাধিক অভিযোগ ছিল। পুলিশের এই অভিযানে এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা প্রশাসনের কাছে মাদকমুক্ত এলাকা গড়তে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৪:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া