বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে গর্ভবতী নারীকে নির্যাতনের অভিযোগ, সালিশের টাকা আত্মসাতের চাঞ্চল্য

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত

শ্রীপুরে গর্ভবতী নারীকে নির্যাতনের অভিযোগ, সালিশের টাকা আত্মসাতের চাঞ্চল্য

গাজীপুরের শ্রীপুরে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর করে গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কেওয়া নতুন বাজার এলাকায়। এরপর স্থানীয় সালিশের মাধ্যমে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করলেও, সেই টাকা নাটক সাজিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে তানভীর নামে এক স্থানীয় নেতার বিরুদ্ধে।

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এক নেটিজেন । পোস্টে উল্লেখ করা হয়, ওই গর্ভবতী নারীকে মারধর করে তার অনাগত সন্তান নষ্ট করা হয়েছে। পরে এলাকাবাসীর উদ্যোগে একটি সালিশি বৈঠক ডাকা হয়। সেখানে আসামিপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সালিশের টাকা তানভীর নামের ওই নেতা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ন্যায়বিচার পাওয়ার আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্রীপুর থানা পুলিশ বিষয়টি জানতে পেরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ২:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া