বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন ওসি শাহীনুর আলম

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   116 বার পঠিত

শ্রীপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন ওসি শাহীনুর আলম

গাজীপুরের শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে চলেছেন। তার নেতৃত্বে থানা পুলিশ ইতোমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে এবং অভিযান অব্যাহত রেখেছে।

সম্প্রতি ওসি শাহীনুর আলমের সরাসরি নেতৃত্বে কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সানজিদ আকন্দ (২৯) ও স্বাধীন চৌরা (২৩)। এ সময় একটি পোল্ট্রি ফার্মের কক্ষ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৯০০ টাকা।

এর আগে শ্রীপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ও ১৫ হাজার ৪০০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন মিলন (১৮) ও বিজয় (২৩)। এ ছাড়া লালজির বাড়ি থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার এই কঠোর অবস্থানে এলাকায় মাদক কারবারিরা শঙ্কিত হয়ে পড়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box

Posted ৬:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া